বাংলাদেশ-জাপান ম্যাচটি মোবাইলে সহজেই দেখার ব্যবস্থা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখাবে তারা। ম্যাচটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশ-জাপান ম্যাচ ছাড়াও যুব এশিয়া কাপে একই সময় মাঠে নামবে শ্রীলঙ্কা-আরব আমিরাত। বাংলাদেশের ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কা-আরব আমিরাত ম্যাচটিও ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে এসিসি।
.png)
নিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশের যুবারা।
শনিবার (০৯ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারায় সাকিব-তামিমের উত্তরসূরীরা। বাংলাদেশের দেয়া ২২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে থেমে যায় আমিরাতের ইনিংস।
ম্যাচ সূচি- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
বাংলাদেশ-জাপান
সকাল ১১–৩০ মিনিট, এসিসি ইউটিউব চ্যানেল
শ্রীলঙ্কা-আরব আমিরাত
সকাল ১১–৩০ মিনিট, এসিসি ইউটিউব চ্যানেল