বৃহস্পতিবার ব্রাজিল ফুবটল কনফেডারেশনের (সিবিএফ) প্রসিডেন্টের পদ থেকে এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন দেশটির আদালত। পাশাপাশি একজন প্রশাসকের অধীনে আগামী ৩০ দিনের মধ্যে ফেডারেশন নির্বাচনের জন্যও আদেশ দিয়েছেন রিওর স্টেট কোর্ট অব জাস্টিস।
এ ঘটনার পরপরই সিবিএফের কাছে এর ব্যাখ্যা চেয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কেননা সংস্থাটির নিয়ম অনুযায়ী তাদের সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের কোন হস্তক্ষেপ বৈধ নয়। আর তা প্রমাণিত হলে আসতে পারে নিষেধাজ্ঞা।
.png)
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে সিবিএফ। যদিও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংস্থাটির কয়েকজন কার্যনির্বাহী সদস্যও চান না ফিরে আসুক এদনালদো।
রিওর আদালতের মতে, নিয়ম পরিবর্তন করে নির্বাচন করায় অবৈধ কাবোকার ২০১৮ সালের নির্বাচন। তাই চুক্তি করে এদনালদোর নিয়োগও অবৈধ। যদিও আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে বিদায়ী প্রেসিডেন্টের।
সিবিএফে এদনালদোর বিদায়ে অনিশ্চয়তার মুখে পড়তে পারে আনচেলত্তির ব্রাজিলের ভবিষ্যত। কেননা সেলেসাওদের কোচ হিসেবে এই ইতালিয়ানকে রাজি করাতে মূখ্য ভূমিকা পালন করেছেন তিনি।