ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির মাস সেরা ক্রিকেটারের দৌড়ে তিনজনের ২ জনই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ৭ ডিসেম্বর ২০২৩
আইসিসির মাস সেরা ক্রিকেটারের দৌড়ে তিনজনের ২ জনই বাংলাদেশি
ছবি: সংগৃহীত

প্রতি মাসেই পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ক্রিকেটার বেছে নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই ধারাবাহিকতায় নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। বাকি একজন পাকিস্তানি।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। যেখানে বড় অবদান নাহিদা আক্তারের।

Advertisement

পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।

সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক। এই টপ অর্ডার ব্যাটারও দুর্দান্ত ছিলেন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে। পুরো সিরিজে প্রায় ৩৭ গড়ে ১১০ রান করেছেন তিনি। যেখানে তার সেরা ইনিংসটি ছিল ৬২ রানের।

তাছাড়া এই তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার সাদিয়া ইকবাল। পাকিস্তানের এই পেসার বাংলাদেশ সফরে দুর্দান্ত ছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ঝুলিতে গেছে ৬ উইকেট।

এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ট্রাভিস হেড, মোহাম্মদ শামি ও গ্লেন ম্যক্সওয়েল। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!