ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গিলকে নিয়ে লারার ‘অবিশ্বাস্য’ ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৪, ৩ ডিসেম্বর ২০২৩
গিলকে নিয়ে লারার ‘অবিশ্বাস্য’ ভবিষ্যদ্বাণী
ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা ব্যাটার শুভমান গিল। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই ব্যাট নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার তাকে নিয়েই অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। 

ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লারা যে দুটি রেকর্ড নিজের দখলে রেখেছেন, সেটি ভাঙা যাবে কি না তা নিয়ে আলাপ নেই। কেউ হয়তো স্বপ্নেও কল্পনা করছে না যে প্রথম শ্রেণির ক্রিকেটে লারার ৫০১ এবং টেস্টে সর্বোচ্চ ৪০০ রানের রেকর্ডটি ভাঙতে পারে। কিন্তু খোদ ব্রায়ান লারা নিজেই এ আলাপটা তুলে দিলেন। 

শুধু তাই নয়, নিজেই সম্ভাব্য সেই ক্রিকেটারের নাম জানিয়ে দিলেন লারা। তার দুটি অমূল্য রত্ন ভেঙে নতুন রত্নের জন্ম দিতে পারবেন। তিনি আর কেউ নন, শুভমান গিল। লারার মতে, গিলের মধ্যে সেই প্রতিভার ছোঁয়া তিনি দেখতে পেয়েছেন এবং তার হাতেই ৫০১ এবং ৪০০ রানের রেকর্ড ভাঙা সম্ভব।

Advertisement

কলকাতায় এবিপি সংস্থার দুটি অনুষ্ঠানে আসলে আনন্দবাজার পত্রিকা তার সাক্ষাৎকার নেয়। সেখানেই তিনি নিজের রেকর্ড ভাঙার বিষয়ে ভবিষ্যদ্বাণী করে গেলেন। বলে দিলেন, ‘শুভমান গিল। সেই পারবে আমার রেকর্ড দুটি ভেঙে দিতে।’

লারা বিষয়টা নিয়ে ফান করছেন কি না নিশ্চিত হতে চেয়েছিলেন প্রশ্নকর্তা। কিন্তু তিনি সিরিয়াস ভঙ্গিতে বললেন, ‘শুনুন, শুভমান গিল হচ্ছে নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটার। নতুন প্রজন্মের ক্রিকেট শাসন করবে। আমি মনে করি, ক্রিকেটের অনেক বড় বড় রেকর্ড ভেঙে দেবে সে।’

তাই বলে ৫০১ ও ৪০০ রানের রেকর্ডও? এতগুলো বছর পেরিয়ে গেল। ধারেকাছেও তো কেউ আসতে পারছে না। লারা বলেন, ‘শুভমান পারবে। আমি তাই বিশ্বাস করি। সে ভেঙে দেবে আমার রেকর্ড।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!