ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
স্বাধীনতা কাপ

পাঁচ বছর পর সেমিতে রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৯, ৩ ডিসেম্বর ২০২৩
পাঁচ বছর পর সেমিতে রহমতগঞ্জ
ছবি: ফেডারেশন

২০১৭-১৮ মৌসুমে সর্বশেষ স্বাধীনতা কাপের সেমিফাইনালে খেলেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পাঁচ বছর আবারো স্বাধীনতা কাপের সেমিতে উঠল পুরান ঢাকার দলটি। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারায় কামাল বাবুর শিষ্যরা। রহমতগঞ্জের হয়ে জোড়া গোল করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল মেনসাহ কোনি। পুলিশের হয়ে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড এডিস ইবারগুয়েন গার্সিয়া।

আজ খেলার শুরু থেকে আক্রমণাত্মক খেলে পুলিশ এফসি। অন্যদিকে নিজেদের রক্ষণভাগ সামিয়ে আক্রমণে উঠে রহমতগঞ্জ। দুই দলেই গোল দেয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি। খেলার ২২ মিনিটে নিজের রক্ষণভাগে ভুল করে বসেন রহমতগঞ্জ মিডফিল্ডার মোহাম্মদ সাঈদ। পুলিশের ভেনেজুয়ালার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিলোকে নিজেদের ডি-বক্সে ফেলে দেন তিনি। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে পুলিশকে এগিয়ে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড এডিস ইবারগুয়েন গার্সিয়া (১-০)। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি রহমতগঞ্জ। 

খেলার ২৮ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ইখতিয়ার তাশপুলাতভের ক্রসে ডি-বক্সের মধ্যে বল পান  ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল মেনসাহ কোনি। দেখে শুনে খেলে ডান-পায়ের জোড়ালো শটে পুলিশের জাল ভেদ করেন তিনি। তাতেই সমতায় ফেরে পুরান ঢাকার দলটি (১-১)। 

Advertisement

খেলার ৩০ মিনিটে আবারো রহমতগঞ্জের হয়ে ম্যাজিক দেখান স্যামুয়েল। নিজের ও দলের হয়ে জোড়া গোল করেন ঘানার এই ফরোয়ার্ড। তাতেই পুরান ঢাকার দলটির স্কোরলাইন দাঁড়ায় ২-১। বিরতিতে যাওয়ার আগে কয়েকদফা চেষ্টা করে পুলিশ। তবে সফল হতে পারেনি দলটি। ফলে ১-০ গোলের লিড রেখে বিরতিতে যায় রহমতগঞ্জ। 

বিরতি থেকে ফিরে নিজের ব্যবধান বাড়ানোর চেষ্টা করে রহমতগঞ্জ। কিন্তু সফল হতে পারেনি। অন্যদিকে সমতা ফেরানোর চেষ্টা করেছিল পুলিশ। ফরোয়ার্ডদের ভুলে সমতা ফেরাতে পারেনি দলটি। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। 

এই জয়ের সেমিফাইনালে টিকিট কাটল রহমতগঞ্জ। সোমবার তৃতীয় কোয়ার্টারে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে রহমতগঞ্জ। সে ম্যাচটি শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!