ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসরের সময় জানিয়ে দিলেন ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ৩ ডিসেম্বর ২০২৩
অবসরের সময় জানিয়ে দিলেন ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার
ছবি- সংগৃহীত

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন অলিভার জিরুদ। এমনকি কাতার বিশ্বকাপেও দলটির হয়ে খেলেছেন। তবে আর্জেন্টিনার কাছে শিরোপা খুইয়েছে তার দল। এবার নিজের ক্যারিয়ারে অবসর নেয়ার সময় জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

আগামী ইউরোতে ফ্রান্স ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন জিরুদ। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হয়ে অবসর নিতে চান তিনি। চ্যাম্পিয়ন না হলেও বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন দ্য ব্লুজদের নম্বর নাইন। 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে বিদায় নেয়ার বিষয়ে আরএমসি স্পোর্টকে জিরুদ বলেন, ‘এবারের ইউরো খুবই মিস করব। যদি আমরা জিততে পারি, তাহলে বিদায় নেব। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে না পারলেও এমনটা হতে পারে। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’

Advertisement

তিনি আরো বলেন, ‘কিছু সতীর্থকে অবশ্য বলেছিলাম, আমরা ২০২২ বিশ্বকাপ জিততে পারলে বিদায় নেব। যদিও পরে তা প্রত্যাহার করে নিয়েছি। তবে দেশের হয়ে শিরোপা জিততে আমি ক্ষুধার্ত। আমার এখনো অনেক আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে। যদি সবকিছু ভালোভাবে হয় তাহলে সম্ভব।’ 

শনিবার হামবুর্গে ইউরোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপের বাকি তিন দলের দুটি হচ্ছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। আর বাকি দলটি প্লে-অফে থেকে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ফ্রান্স
লিংক সফলভাবে কপি হয়েছে!