ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবারও সেলফির কারিগর মুমিনুল!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ২ ডিসেম্বর ২০২৩
এবারও সেলফির কারিগর মুমিনুল!
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে উড়িয়ে ঘরের মাঠে টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলো টাইগাররা। আফগানিস্তান ও জিম্বাবুয়ের পর ঘরের মাঠে রান ব্যবধানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

আজ সকালে সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই মাহেন্দ্রক্ষণ আসতে খুব বেশি সময় লাগলো না। প্রথমে বড় বাধা হয়ে থাকা ড্যারিল মিচেলকে ফেরালেন নাইম হাসান। এরপর টিম সাউদিকে ফিরিয়ে ৫ উইকেট পূরণ করেন তাইজুল ইসলাম। শেষ উইকেট হিসেবে ইশ সোধিকে ফিরিয়ে দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারানোর ঐতিহাসিক ক্ষণের জন্ম দিলো বাংলাদেশ।

গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিলো বাংলাদেশ। কিউইদের ঘরের মাঠে টেস্ট জয়ের কৃতিত্ব গড়েছিল বাংলাদেশ। ওই সময়ে টেস্ট জয়ের উদযাপনে নিজেদেরকে ক্যামেরাবন্দী করেছিলেন ম্যাচ জয়ের নায়ক এবাদত হোসেন। ছবিতে তার ঠিক পরের মুখটিই ছিল তখনকার অধিনায়ক মুমিনুল হক। আর এবারে কিউইবধ উদযাপনের আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন মুমিনুলই।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!