এতদিন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-২০তে ১৩৫টি জয় নিয়ে সবার উপরে ছিল পাকিস্তান। তাদের সেই রেকর্ড ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া।
২০ ওভারের ক্রিকেটে এখন ভারতের জয় ১৩৬টি। এ রেকর্ড গড়তে ২১৩ ম্যাচ খেলতে হয়েছে তাদের। পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ২২৬ ম্যাচ। একশর বেশি জয় আছে আর মাত্র একটি দলের। ২০০ ম্যাচের মধ্যে ১০২টিতে জিতেছে নিউজিল্যান্ড।
.png)
বাকিদের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুদলই ৯৫টি করে ম্যাচে জিতেছে। ইংল্যান্ড ৯২, শ্রীলংকা ৭৯, ওয়েস্ট ইন্ডিজ ৭৬, আফগানিস্তান ৭৪, আয়ারল্যান্ড ৬৪, উগান্ডা ৬২ ও বাংলাদেশ ৫৮টি ম্যাচে জিতেছে।