ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৬ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২ ডিসেম্বর ২০২৩
২০২৬ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সময় এখন পুরোপুরিভাবে তার পক্ষে কাজ করছে না। তবে সে কারণে ২০২৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য এখনো পুরোপুরি বাদ দেননি বলে জানিয়েছেন তিনি। 

সম্প্রতি ক্যারিয়ারে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জয় করেছেন মেসি। কাতারের দোহায় ফাইনালে ফ্রান্সকে পরাজিত কওে আর্জেন্টিনার শিরোপা জয়ের নেতৃত্ব দেয়ার সময় প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে।

৩৬ বছর বয়সী মেসি সে সময় কাতারে ইঙ্গিত দিয়েছিলেন, এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে মেসির খেলা নিয়ে তখন থেকেই শঙ্কা শুরু হয়। 

Advertisement

কিন্তু পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর নিজেকে আবারো নতুনভাবে ফিরে পেয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে রয়েছেন দুর্দান্ত ফর্মে।

যুক্তরাষ্ট্রের নতুন ক্লাবে গিয়েও নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন মেসি। আর তাই মেসি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের দরজা এখনো তার জন্য উন্মুক্ত।

আর্জেন্টইন স্টার প্লাসে দেয়া এক সাক্ষাৎকারে এ সম্পর্কে মেসি বলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি না। এখনো শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আমি সেখানে থাকবো কি-না। কারণ যেকোন কিছুই ঘটতে পারে। তারপরও দেখা যাক কি হয়।’

আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা এখন তার মূল লক্ষ্য। পরবর্তী আসরে খেলতে পারলে সেটা হবে মেসির ক্যারিয়ারে টানা ষষ্ঠ বিশ্বকাপ।

মেসি বলেন, ‘আশা করছি কোপা আমেরিকায় আমরা ভালো করবো। ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের কাজ করে যেতে হবে। তবে বাস্তবতা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টে খেলাটা সত্যিই কঠিন। সবকিছু সবসময় অনুকূলে থাকে না।’

মেসি আরো জানান, ভবিষ্যতের বিষয়টি পুরোপুরি তার উপর নির্ভর করছে। নিজের উপর চাপ কমাতেই অনেকটা নির্ভার একটি লিগে নাম লিখিয়েছেন। যা বিশ্বকাপের পর পিএসজির মৌসুম শেষে মিয়ামিতে যোগ দেওয়ার সময়ও বারবার উল্লেখ করেছেন তিনি।

মেসি বলেন, ‘যতদিন সুস্থ আছি ততদিন দলের জন্য অবদান রেখে যেতে চাই। আমি সবসময়ই এটা করি। আজ আমরা সবাই পরবর্তী টুর্নামেন্ট কোপা আমেরিকার কথা চিন্তা করছি। এরপর সময়ই বলে দিবে আমি জাতীয় দলে থাকবো কি থাকবো না।

আমি এখনো কিছুই নিশ্চিত করে বলছি না। কাতার বিশ্বকাপের পর মনে হয়েছিল আমি অবসরে যাচ্ছি, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন আমি আগের অনেক সময়ের তুলনায় আরো বেশি করে জাতীয় দলে থাকতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!