ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টাইব্রেকারে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ২৮ নভেম্বর ২০২৩
টাইব্রেকারে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। যেখানে আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে জামার্নি ও আর্জেন্টিনার যুবারা। ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ ব্যবধানে ড্র হয়েছে। ফলে ম্যাচ চলে গেছে টাইব্রেকারে।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুরকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের ৯ মিনিটেই গোল হজম করে আলবিসেলেস্তে যুবারা। 

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে পিছিয়ে থেকেও গোল আদায় করে নিয়েছে জার্মানি। ম্যাচের নবম মিনিটে দুর্দান্ত শটে আর্জেন্টাইন গোলরক্ষক ফ্লোরেন্তিনকে বোকা বানিয়ে বল জালে জড়ান প্যারিস বার্নার।

Advertisement

ম্যাচের ২৮তম মিনিটে দারুণ সুযোগ তৈরী করে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন অ্যাকুনা। এর মিনিট পাঁচেক পরেই সুযোগ মিস করেন আর্জেন্টাইন দলপতি ক্লাদিও এচেভেরি।

সমতা ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি মেসির উত্তরসূরীরা। ম্যাচের ৩৬তম মিনিটে গ্রোসিতোর পাস থেকে আর্জেন্টিনাকে সমতায় ফেরান রবার্তো।

প্রথমার্ধের যোগ করা সময়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো। অ্যাকুনার পাস পেয়ে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টাইনরা।

বিরতি থেকে ফিরেই আক্রমণের ধার বাড়ায় জার্মানি। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৫৮তম মিনিটে জার্মান শিবিরে স্বস্তি ফেরান বার্নার। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ম্যাচের ৬৯তম মিনিটে জার্মানিকে এগিয়ে দেন ম্যাক্স। তার গোলে নিশ্চিত জয়ের পথে ছিল জার্মানরা। তবে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে সমীকরণ পাল্টে দিয়েছেন আর্জেন্টিনার রবার্তো। এখন টাইব্রেকারে হবে নিষ্পত্তি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!