ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার ভিসা পায়নি মিয়ানমারের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১, ২৮ নভেম্বর ২০২৩
অস্ট্রেলিয়ার ভিসা পায়নি মিয়ানমারের ফুটবলাররা
ছবি- সংগৃহীত

এএফসি কাপের একটি ম্যাচে ক্যানরেরায় মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক অস্ট্রেলিয়া ও মিয়ানমার ফুটবল দলের। তবে দেশটির ভিসা পায়নি মিয়ানমার। এজন্য ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু থাইল্যান্ডে সরিয়ে নেয়া হয়েছে। 

সোমবার ফুটবল অস্ট্রেলিয়া জানিয়েছে, মিয়ানমারের ফুটবল দলকে ক্যানরেরার ভিসা না দেওয়ায় ম্যাচটির পূর্ব নির্ধারিত ভেন্যু সরিয়ে নেয়া হয়েছে। 

ফুটবল অস্ট্রেলিয়া বলেছে, কর্মকর্তারা সফরকারী মিয়ানমার দলকে ভিসা দিতে অস্বীকার করায় ‘অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচটি আয়োজনের কোনো কার্যকর উপায় নেই।’ 

Advertisement

তারা জানায়, ম্যাচটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিজি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। তবে ভিসা না দেয়ার কারণ ব্যাখ্যা করেনি ফুটবল অস্ট্রেলিয়া। এ বিষয়ে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্সের মন্তব্য চাওয়া হলেও এতেও সাড়া দেয়নি। 

এর আগে মানবাধিকার সংগঠনগুলো শান ইউনাইটেড এবং মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে কথিত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এদিকে গত অক্টোবরে সরকারি পরামর্শ উপেক্ষা করে মিয়ানমারে খেলতে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ম্যাকার্থার। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!