ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ

আল নাসর-পারেসেপোলিস প্রথমার্ধ গোলশূন্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৬, ২৮ নভেম্বর ২০২৩
আল নাসর-পারেসেপোলিস প্রথমার্ধ গোলশূন্য
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। দ্বিতীয় লেগে ঘরের মাঠ আল আওয়াল পার্কে ইরানের ক্লাব পারেসেপোলিসকে আথিতেয়তা দিয়েছে তারা। মঙ্গলবার (২৮ নভেম্বর) ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোর লাইন এখনো গোলশূন্য অবস্থায় আছে।

তবে রোনালদের পায়েই বেশি ছিল বল। আক্রমণের সুযোগ পেয়েছে পারেসেপোলিস=ও। প্রথমার্ধে দু’দল ফাউল করেছে ১০টি। যার মধ্যে ৭টিই করেছে ইরানের ক্লাব পারেসেপোলিস। তবে রোনালদোদের পায়েই বল ছিল বেশি। আক্রমণের সুযোগ পেয়েছে তারা। কাজে লাগাতে পারেননি। 

খেলার ১৭ মিনিটে ভুল করে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন আল নাসরের ডিফেন্ডার আলী লাজামী। তাতেই দশজনের দলে পরিণিত হয় সৌদি ক্লাব আল নাসর। একজন কম খেলায় সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে ইরানের ক্লাব পারেসেপোলিস। তবে গোলের দেখা পায়নি তারা। সব শেষে ম্যাচের প্রথমার্ধ স্কোর লাইন এখনো গোলশূন্য অবস্থায় আছে।

Advertisement

এর আগে প্রথম লেগে ইরানের রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে পারসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। সেদিন দশজনের দলে পরিণত হয়েছিল ইরানের ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!