ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৯ বছরের কারাদণ্ডের শঙ্কায় দানি আলভেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২৬ নভেম্বর ২০২৩
৯ বছরের কারাদণ্ডের শঙ্কায় দানি আলভেজ
দানি আলভেজ

এক তরুণীকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক ব্রাজিলীয় তারকা দানি আলভেজের ৯ বছরের কারাদন্ড চান স্প্যানিশ প্রসিকিউটররা। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইট ক্লাবে ওই ঘটনাটি ঘটে।

জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকে স্পেনের কারাগারে আটক আছেন বার্সেলোনা এবং প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেক এই ফুলব্যাক। তার স্বীকারোক্তিমুলক বক্তব্যে ১ লাখ ৫০ হাজার ইউরোর ক্ষতিপূরণ পরিশোধের দাবীও করেছেন তারা।

এ সংক্রান্ত নথির একটি কপি বার্তা সংস্থা এএফপিরও নজরে পড়েছে। অবশ্য মামলার শুনানির দিন এখনো ধার্য্য করা হয়নি। যদিও ৪০ বছর বয়সী ওই তারকা বলেছেন যে অভিযোগকারীর সঙ্গে পারস্পরিক সম্মতিতে তাদের মধ্যে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল।

Advertisement

গ্রেফতার হওয়ার পর জুনে প্রকাশিত বার্সেলোনা ভিত্তিক সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘সাটন নাইটক্লাবের ভিআইপি এলাকার বাথরুমে সেই রাতে কী ঘটেছিল সে সম্পর্কে আমার সত্যিই পরিষ্কার মনে আছে। কি ঘটেছে এবং কি ঘটেনি। যেটি ঘটেনি সেটি হচ্ছে যা ঘটেছে তার জন্য তাকে জোরাজুরি করা হয়নি।’

কিন্তু ঘটনাটি যখন ফাঁস হয় এবং ২ জুন পুলিশ যখন অভিযোগ দায়ের করে তখনো গ্রেপ্তার হবার আগে ওই নারীকে চেনার কথা অস্বীকার করেছিলেন আলভেজ। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল অ্যান্টেনা ৩- কে তিনি বলেন, ‘আমি নাচছিলাম এবং কাউকে বিরক্ত না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। এই মহিলা কে, তা আমি জানি না। না, একজন নারীর সঙ্গে আমি কিভাবে এমনটি করতে পারি?’  

ওই ঘটনার সময় বার্সেলোনায় ছিলেন আলভেজ। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার পর বার্সেলেনায় ছুটি কাটাচ্ছিলেন তিনি। পুলিশের হাতে আটক হবার পর তাকে বরখাস্ত করে তার তৎকালীন মেক্সিকান ক্লাব পুমাস।

ফুটবলে দারুণ একটি সফল ক্যারিয়ার পার করা আলভেজ এ পর্যন্ত ৪০টি ট্রফি জয় করেছেন। যার মধ্যে বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ব্রাজিলের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!