ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগামী বিশ্বকাপে রোহিত বড় অবদান রাখবেন: গেইল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২৬ নভেম্বর ২০২৩
আগামী বিশ্বকাপে রোহিত বড় অবদান রাখবেন: গেইল
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে তীরে এসে তরী ডুবিয়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের শুরু থেকে এক টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু শিরোপা নির্ধারনী ম্যাচে খেই হারিয়ে ফেলে তারা। এতে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া।

ওয়ানডে বিশ্বকাপে শিরোপা হাতছাড়া করলেও ভারত অধিনায়কের ওপর আস্থা রাখছেন উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। তার মতে, টি-২০তে তেমন ছন্দে না থাকলেও বিশ্বকাপে রোহিত বড় ভূমিকা রাখবেন।

গেইল বলেন, ‘নিজেদের জন্য তাদের (রোহিত-কোহলি) দলে ডাকতে হবে। তারা যদি খেলতে চায়, কেন পারবে না? তারা দেশের জন্য অনেক কিছু করেছে এবং তারা নিজেরাই নিজেদের ডাকার যোগ্য।’

Advertisement

রোহিতের প্রশংসায় গেইল বলেন, ‘আমি তার আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। আমি চাই, ব্যাটাররা বোলারদের বিধ্বস্ত করুক। রোহিত শর্মা তাদের মধ্যে একজন যিনি এটি করতে পারেন।’

শুধু রোহিতকে নিয়েই নন, কোহলিকে নিয়েও মন্তব্য করেছেন ক্যারিবীয়দের বিশ্বকাপজয়ী তারকা। তিনি বলেন, ‘ওয়ানডেতে ৫০ সেঞ্চুরি পাওয়াটা অবিশ্বাস্য। শচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি খেলোয়াড়ের রেকর্ড ভাঙাটা ছিল অসাধারণ। আমি কাউকে সেই রেকর্ডের কাছাকাছি যেতে দেখছি না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!