ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কেইন জাদুতে জয় পেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২২, ২৫ নভেম্বর ২০২৩
কেইন জাদুতে জয় পেল বায়ার্ন
ছবি- সংগৃহীত

বায়ার্ন মিউনিখের হয়ে একের পর এক গোল করেই চলেছেন হ্যারি কেইন। এবার কোলনের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন তিনি। এ নিয়ে টানা ৪ ম্যাচে গোলের দেখা পেলেন সাবেক এ ইংলিশ অধিনায়ক।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় কোলন ও বায়ার্ন মিউনিখ। যেখানে কোলনকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। 

ম্যাচের ২০ মিনিটে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন কেইন। তাতেই বায়ার্ন পেয়ে যায় লিড গোলের দেখা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় পায় বায়ার্ন। ম্যাচটিতে আরো কয়েকটি গোলের সুযোগ আসলেও সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি। 

Advertisement

এদিকে আগের ম্যাচে জোড়া গোলে দলকে টেবিলের শীর্ষে তুললেও জায়গা ধরে রাখতে পারেনি বায়ার্ন। কোলনের বিপক্ষে জিতেও ১১ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্লাবটি। আর ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার লেভারকুসেন। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!