ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এ মাসেই বার্সায় ফিরছেন মেসি, খেলবেন রোনালদোর বিপক্ষে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ২৪ নভেম্বর ২০২৩
এ মাসেই বার্সায় ফিরছেন মেসি, খেলবেন রোনালদোর বিপক্ষে!
ছবি: সংগৃহীত

২০২১ সালে আর্থিক টানাপোড়নের কারণে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নেন মেসি। এরপর যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে দুই মৌসুম খেলে যোগ দেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সকার লিগের ক্লাবটিতে যোগ দেয়ার আগে কাতালান ক্লাবটিতে ফেরার গুঞ্জন চড়া ছিল। কিন্তু সেটা হয়নি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই তারকা।

তবে আবারো মেসিকে বার্সেলোনার জার্সিতে দেখা যাবে। মূলত বার্সেলোনার ১২৫তম বার্ষিকী উদযাপনের জন্য একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি। যেখানে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সহ বিশ্বের নামীদামী অনেক তারকা ফুটবলারদের আমন্ত্রণ জানানো হতে পারে। সেই ম্যাচ দিয়ে ক্যাম্প ন্যুতে ফিরে আসতে পারেন লিওনেল মেসি।

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসিকে বিদায় দেওয়ার জন্য একটি বিশেষ ম্যাচ আয়োজনের কথা জানিয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। সেটা এই ম্যাচ দিয়েই হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফলে মেসিকে আবারও বার্সেলোনার জার্সিতে দেখতে পারেন ভক্ত-সমর্থকরা। তবে এই ম্যাচের জন্য নূন্যতম ২৫০ ইউরো খরচ করতে হবে তাদের।

Advertisement

ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল এবং ফুটবল ট্রান্সফারের সংবাদ অনুসারে, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি ম্যাচ;  আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। যা বার্সেলোনার ১২৫তম বার্ষিকীর সঙ্গে মিলে যাবে। বিশেষ অনুষ্ঠানের জন্য, সক্রিয় এবং অবসরপ্রাপ্ত অনেক ফুটবল গ্রেটদের আমন্ত্রণ জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

মেসি ছাড়াও এই আমন্ত্রণ জানানো হতে পারে রোনালদিনহো, দাভিদ ভিয়া, রিভালদো, রোমারিও, চেক ফ্যাব্রেগাস, লুইস এনরিকে এবং রোনালদো নাজারিওর মতো সাবেক তারকাদের। একই সঙ্গে বেশ কিছু রিয়াল মাদ্রিদ কিংবদন্তীকেও এই ম্যাচে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। 

সার্জিও রামোস, জিনেদিন জিদান, গ্যারেথ বেল এবং এমনকি ইন্টার মায়ামিতে মেসির বর্তমান বস ডেভিড বেকহ্যামকেও এই ম্যাচে খেলার ডাকা হবে। তালিকায় আছে জ্লাতান ইব্রাহিমোভিচ, স্টিভেন জেরার্ড, জন টেরি, দিয়েগো সিমিওনে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং ফার্নান্দো তরেসের মতো তারকারাও।

তবে ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসর থেকে ছুটি পেলে অংশ নিতে রাজি হবেন বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!