নরওয়ের সরাসরি ইউরোতে অংশ নেওয়ার আশা মিলিয়ে গিয়েছিল বেশ আগেই। গত অক্টোবরের ১৫ তারিখ স্পেনের বিপক্ষে হারের পর নিশ্চিত হয়ে যায় সরাসরি ইউরোর টিকিট পাচ্ছেন না আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডরা। তবে স্বপ্ন ছিল প্লে-অফের। স্কটল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর সেই সুযোগটাও হাতছাড়া হলো তাদের।
এই নিয়ে টানা তিনবার নিজের দেশকে বড় আসরে টেনে নিতে ব্যর্থ হয়েছেন হালের সেনসেশন হালান্ড। ইউরো ২০২১ সালের আসরে দেখা যায়নি নরওয়েকে। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ছিলেন হালান্ড। এবার ২০২৪ সালের ইউরোতেও নেই। এখন দেখার পালা দেশের হয়ে কবে জ্বলে উঠবেন হালান্ড।
.png)