রোববার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নের শিরোপা খুইয়েছে ভারত। গোটা বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পরও বল বদল, পিচ বদল, টস বিতর্কের গুঞ্জন উঠেছে স্বাগতিক দেশটির বিপক্ষে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল ভন বলেছেন, পিচ নিয়ে ভারতের কৌশল তাদের জন্য বুমেরাং হয়েছে। এবার একই কথা বললেন খোদ ভারতেরই সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, পিচের বিষয়ে ভারত নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছে!
.png)
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘আমি মনে করি, ভারত শুরুতেই একটি ব্যাপার মিস করেছে। ভারত হয়তো যে ধরনের পিচে খেলতে চেয়েছে, সেটা তারা নিজেরাই নির্বাচন করেছে। তারা হয়তো কালো মাটির পিচে খেলতে চেয়েছে, যেখানে স্পিনের প্রচুর সাহায্য থাকবে। যাহোক, তাদের শুরুটা হয়তো কিছুটা রক্ষণাত্মক ছিল।’
ভারতের সাবেক এই টেস্ট ওপেনার আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ধরনের উইকেটে খেলব, এটা ভাবাই উচিত হয়নি আমাদের। যে ধরনের উইকেটে খেলা হয়েছে, আগে ব্যাটিং করলে সেটা আপনাকে স্বাধীনতা নিয়ে খেলতে দেবে না। আপনি যদি এভাবে ভাবেন যে শুষ্ক কালো-মাটির পিচ বেছে নেবেন, তাহলে (আগে ব্যাট করলে) আপনি নিজের জালেই ফেঁসে গেলেন।’