ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুইদিন পরই আবার খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ২০ নভেম্বর ২০২৩
দুইদিন পরই আবার খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া
ফাইল ছবি

ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তবে উদযাপনের জন্য খুব একটা সময় পাচ্ছে না চ্যাম্পিয়নরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপের রানার্স-আপ ভারতের বিপক্ষে দিন দুয়েক পরই মাঠে নেমে যেতে হবে বিশ্বজয়ীদের।

গতকাল (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আর আগামী ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ। আসন্ন সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু বিশাখাপত্তম।

অর্থাৎ বিশ্বকাপের ফাইনাল শেষ করেই টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য দৌড়াতে হচ্ছে দুই দলের খেলোয়াড়দের। অবশ্য দেড় মাসজুড়ে চলা ম্যারাথন এই বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই খেলাতে পারে ভারত-এমন আভাস পাওয়া যাচ্ছে।

Advertisement

তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন টি-২০ সিরিজের স্কোয়াডে। যদিও বিশ্রাম পেয়েছেন প্যাট কামিন্স। এ সিরিজে নেতৃত্ব সামলাবেন ম্যাথু ওয়েড। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ সদস্য রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-২০ সিরিজের দলে।

বিশ্বকাপজয়ী সেই ৮ খেলোয়াড় হলেন- শন অ্যাবট, ট্রেভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা। এদিকে শিগগিরই এই সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

জানা গেছে, বিশ্বকাপের ঠিক পরপর হওয়ায় দ্বিতীয় সারির দল খেলাবে ভারত। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। রোহিতের অনুপস্থিতিতে সাধারণত অধিনায়কত্ব সামলান হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে পাওয়া চোটে আসন্ন সিরিজেও তাকে পাচ্ছে না দল। তাই নেতা হিসেবে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!