রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্যাট কামিন্সের নেতৃত্বে ষষ্ঠ শিরোপা ঘরে তোলে ক্যাঙ্গারু বাহিনী। এরপর থেকেই অভিনন্দনের জোয়াড়ে ভাসছে অজি দলপতি। এবার ওয়ানডে ক্রিকেটের প্রেমে পড়ার কথা জানালেন কামিন্স নিজেই।
কামিন্স বলেন, এই বিশ্বকাপে আমি আবার ওয়ানডে ক্রিকেটের প্রেমে পড়েছি। তিনি আরো যোগ করেন, ‘আমার মনে হয়, চিত্রটা এমন যে, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ (বিশ্বকাপে)।’
.png)
তার কথায়, এটা দ্বিপক্ষীয় সিরিজের চেয়ে কিছুটা ভিন্ন। আমি বোঝাতে চাচ্ছি, বিশ্বকাপের এতো সমৃদ্ধ ইতিহাস, আমি তাই নিশ্চিত এই সংস্করণ অনেক দিন ধরে থাকবে। অনেকগুলো দুর্দান্ত ম্যাচ হয়েছে, গত কয়েক মাসে অনেক অসাধারণ গল্পও ছিল। আমি তাই মনে করি, অবশ্যই এই সংস্করণের জন্য একটা জায়গা থাকা দরকার।