ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নিউজিল্যান্ড সিরিজ

চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা, রয়েছে নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪০, ১৮ নভেম্বর ২০২৩
চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা, রয়েছে নতুন মুখ
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও ডানহাতি পেসার হাসান মাহমুদ।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে, অন্যদিকে এক মাসের ছুটি নিয়েছেন সহ-অধিনায়ক লিটন দাস। তাই এই সিরিজের জন্য অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর থেকে। যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ দল : নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!