ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও হারল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১১, ১৭ নভেম্বর ২০২৩
কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও হারল ব্রাজিল
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে সেলেসাওরা। বাকি পাঁচ ম্যাচের একটিতে ড্র ও চারটিতে হারের স্বাদ পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সবশেষ আজ কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে দলটি।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটান রবার্তো মেলেন্দেজে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। দুই দলেরই এটি পঞ্চম ম্যাচ। ম্যাচের শুরুতেই গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে এগিয়ে যায় সফরকারীরা। 

চতুর্থ মিনিটে করা এই গোলের পর ম্যাচের প্রথমার্ধে আর কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর একের পর এক আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। ম্যাচের ৭৫ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন দেশটির স্ট্রাইকার লুইস দিয়াজ।

Advertisement

শেষ পর্যন্ত ব্রাজিল আর কোনো গোল না করলে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচেই জয় বঞ্চিত ছিল ব্রাজিল। সবশেষ উরুগুয়ের কাছে হেরে বসে দলটি। আজ আবারও হারের স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!