ম্যাচের বয়স তখন ৩৫.৪ ওভার। অজি পেসার জস হ্যাজেলউডকে মোকাবিলা করছেন তাওহীদ হৃদয়। আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওভারের ঐ বলটি কভারে পুশ করে রিয়াদকে ১ রানের জন্য ইশারা দিয়ে দৌড় দেন হৃদয়। তবে নন স্ট্রাইক প্রান্ত থেকে রান সম্পূর্ণ করার আগেই লাবুশেনে রিয়াদকে রান আউট করেন।
এদিন ব্যাট হাতে দুর্দান্ত শুরুর পরও রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন রিয়াদ। আউট হওয়ার আগে ৩২ করেন তিনি। গুঞ্জন রয়েছে, আজই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছেন। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
.png)
২০১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। যা ছিল ধোনির শেষ বিশ্বকাপ ম্যাচ। এদিন ব্যাট হাতে অর্ধ শতক করেন তিনি। তার ইনিংসের শেষটা হয় রান আউটে।
বিশ্বকাপের শেষ ম্যাচের হিসেবে রিয়াদ ও ধোনি দু’জনেই রান আউটের শিকার হয়েছেন। আর বিশ্বমঞ্চে এখানেই মিলে গেছেন ভিন্ন দুই দেশের অভিজ্ঞ দুই ক্যাম্পেইনার।