ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

জুটি ভাঙলেন মহারাজ, ফিরলেন গুরবাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ১০ নভেম্বর ২০২৩
জুটি ভাঙলেন মহারাজ, ফিরলেন গুরবাজ
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে আফগানদের ওপেনিং জুটিতে আঘাত হেনেছেন কেশব মহারাজ। এতে সাজঘরে ফিরেছন রহমানউল্লাহ গুরবাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৮.১ ওভারে এক উইকেটে ৪১ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে আফগানিস্তান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার মিলে নির্বিঘ্নে ৮ ওভার কাটিয়ে দেন।

Advertisement

নবম ওভারের শুরুতেই কেশব মহারাজের ঘূর্ণিতে কাটা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। আউট হওয়ার আগে তিনি করেন ২৫ রান। 

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন জাদরান। এখন জাদরান ১৫ ও রহমত ০ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!