ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ইংল্যান্ড ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল অজিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৩, ১ নভেম্বর ২০২৩
ইংল্যান্ড ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল অজিরা
ছবি- সংগৃহীত

দুঃস্বপ্নের মতো বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের লড়াইয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে অজিরা। অন্যদিকে, চলমান বিশ্বকাপে নিজেদের হারিয়ে খুঁজছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথও তৈরী করে ফেলেছে ইংলিশরা।

এমন অবস্থায় শনিবার আহমেদাবাদে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। পয়েন্ট টেবিলের সমীকরণ যেমনই হোক না কেন? ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই বলে কথা। ম্যাচটি যে রোমাঞ্চকর হতে যাচ্ছে সেটি বলাই বাহুল্য।

ইংল্যান্ড ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। গলফ কার্ট (একধরনের ছোট গাড়ি) থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। 

Advertisement

গত পরশু আহমেদাবাদের গলফ কোর্সে সতীর্থদের নিয়ে খেলতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আর সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে ইংলিশদের বিপক্ষে দেখা যাবে না এ অজি হার্ডহিটারকে।

জানা গেছে, মাথায় আঘাত পাওয়ার কারণে ম্যাক্সওয়েলকে ৬-৮ দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না ম্যাক্সওয়েলকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!