শনিবার (২৮ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল ফেইহাকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা। বাকি গোলটি করেন ওতাভিও।
স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন হুসেইন আল-সুয়াইশ। এই জয়ে ১১ ম্যাচ শেষে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ‘দ্য গ্লোবাল ক্লাব’ খ্যাত আল নাসর।
.png)