ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেলটিকের মাঠে ছেয়ে গেলো ফিলিস্তিন পতাকা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ২৬ অক্টোবর ২০২৩
সেলটিকের মাঠে ছেয়ে গেলো ফিলিস্তিন পতাকা!
ছবি: সংগৃহীত

ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন ক্রিকেট-ফুটবলের অনেক তারকা। বাদ যাচ্ছেন না ভক্তরাও। সেই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এবার ছেয়ে গেলো স্কটিশ ক্লাব সেলটিকের মাঠ।

বুধবার (২৫ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দল অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেলটিকের ম্যাচের আগে ফিলিস্তিনি পতাকায় ছেয়ে যায় গ্যালারি। এসময় ফিলিস্তিনি পতাকা নাড়তে দেখা যায় সেলটিক ভক্তদের। খবর আল জাজিরার।

যদিও গ্লাসগোতে ম্যাচের আগে স্কটিশ ক্লাবটি তার সমর্থকদের গাজায় ইসরাইলের যুদ্ধ সম্পর্কিত পতাকা, ব্যানার বা ফেস্টুন মাঠে প্রদর্শন না করার আহ্বান জানিয়েছিল। 

Advertisement

তবে সেই আহ্বান উপেক্ষা করেই ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন অনেকে। ম্যাচটি দেখতে উপস্থিত হয়েছিলেন ৫৫ হাজারের বেশি দর্শক-সমর্থক। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!