সর্বশেষ ম্যাচে সামলে ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। বিশেষ করে রান তাড়া করে ম্যাচ জেতানোয় তিনি যেন সিদ্ধহস্ত। ধর্মশালায় গতকাল কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে ভারত।
আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সর্বশেষ গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জয়খরা কাটানোর দিনে সেঞ্চুরি হাতছাড়া করেছেন কোহলি। সুযোগ হারিয়েছেন শচীন টেণ্ডুলকারের নজির ছোঁয়ার। এই সেঞ্চুরিটা হলেই যে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারতেন। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরি থেকে মাত্র ১টা দূরে ছিলেন কোহলি। সেঞ্চুরি পেলেই শচীনের পাশে বসতে পারতেন। কিন্তু সেটা হয়নি।
.png)
দলের জয় আর কোহলির সেঞ্চুরির আক্ষেপের দিনে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। প্রথম ছবিতে ম্যাচের স্কোরের সঙ্গে কোহলি ও রবীন্দ্র জাদেজার দৌড়ানোর দৃশ্য ছিল। পরেরটিতে আনুশকা লিখেছেন, ‘তোমাকে নিয়ে সব সময়ই গর্বিত।’ এরপর নতুন নাম হিসেবে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন তিনি।