দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪ রান করার মাধ্যমে বিশ্বকাপে হাজার রান করা খেলোয়াড়দের তালিকায় নাম লেখান মুশফিক।
.png)
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন মুশফিক। আর মাত্র একজন বাংলাদেশি খেলোয়াড়েরই বিশ্বকাপে এক হাজারের বেশি রান আছে। ৩২ ইনিংসে ৪২.৮৯ গড়ে ১২০১ রানের মালিক সাকিব আল হাসান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৬ নম্বরে আছেন তিনি।
২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপে খেলা মুশফিক এবার নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলছেন। আজ নামার আগে সব মিলিয়ে ৩২ ম্যাচের ৩১ ইনিংসে ৯৯৬ রান করেছিলেন তিনি। ৩৯.৮৪ গড়ে ও ৭৯.৯৪ স্ট্রাইকরেটে এই রান করেছেন মুশফিক। ৮টি অর্ধশতকের সঙ্গে একটি শতকও আছে তার নামে।