ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

পাওয়ার প্লে-তে বাংলাদেশের দারুণ শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ১৯ অক্টোবর ২০২৩
পাওয়ার প্লে-তে বাংলাদেশের দারুণ শুরু
লিটন দাস

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব ও তাসকিনকে ছাড়াই নেমেছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৬৩ রান।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে আজ নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া বাদ পরেছেন তাসকিন আহমেদও।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। শুরু থেকেই বল হাতে গতির সঙ্গে সুইংয়ে নৈপুণ্য দেখাচ্ছেন ভারতের বোলাররা। প্রথম পাঁচ ওভার তাদের ডেলিভারি সামলাতে বেশ বেগ পেতে হয়েছে দুই ওপেনারকে।

তবে এরপর থেকে ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তামিম ও লিটন। অষ্টম ওভারে বোলিং করতে আসেন হার্দিক পান্ডিয়া। তিন বল করার পরই আহত হয়ে মাঠ ছাড়েন ইয়িনি। এ সময় বল হাতে নেন কোহলি।

পান্ডিয়ার ওভারের বাকি তিনটি বল করেন কোহলি। লিটন ও তামিম দেখেশুনে সামলান তাকে। এই ৩ বল থেকে যোগ করেন দুই রান। পাওয়ার প্লে শেষে এ দুই ব্যাটার যথাক্রমে ২১ ও ৪০ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!