এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৩৭ রান।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে আজ নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া বাদ পরেছেন তাসকিন আহমেদও।
.png)
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। শুরু থেকেই বল হাতে গতির সঙ্গে সুইংয়ে নৈপুণ্য দেখাচ্ছেন ভারতের বোলাররা। প্রথম পাঁচ ওভার তাদের ডেলিভারি সামলাতে বেশ বেগ পেতে হয়েছে দুই ওপেনারকে।
তবে এরপর থেকে ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছেন তামিম ও লিটন। এ দুই ব্যাটার যথাক্রমে ২৩ ও ১২ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।