ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০ রান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ১৯ অক্টোবর ২০২৩
পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০ রান
লিটন দাস

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব ও তাসকিনকে ছাড়াই নেমেছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে ধুঁকছেন দুই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ১০ রান।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে আজ নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া বাদ পরেছেন তাসকিন আহমেদও।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। শুরু থেকেই বল হাতে গতির সঙ্গে সুইংয়ে নৈপুণ্য দেখাচ্ছেন ভারতের বোলাররা। তাদের ডেলিভারি সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে দুই ওপেনারকে। তামিম ৯ ও লিটন ১ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!