সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড প্রোফাইলে বেনজেমা লিখেছেন, ‘আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য। যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হয়েছে। এই হামলা থেকে নারী কিংবা শিশুরাও রেহাই পায়নি।’
ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করছে ইসরায়েলের দখলদার বাহিনী। মুক্তিকামী ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক জারমান ফুটবলার মেসুত ওজিল-ও। কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা একটি ছবি পোস্ট করেন সাবেক আর্সেনাল তারকা।
.png)
শুধু বেনজেমা নন, গাজার পক্ষে সমর্থন নিয়ে দাঁড়িয়েছেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার মোকতার দিয়াখাবি, গালাতাসারের উইঙ্গার হাকিম জিয়াচ, আর্সেনালের মিডফিল্ডার মোহাম্মদ এলনেনি ও সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি তারকা আহমেদ আবদেল কাদের। এই তালিকায় আরও আছেন মন্টপেলিয়ার ফরোয়ার্ড মুসা আল-তামারি, টুলুস ফরোয়ার্ড জাকারিয়া আল-তামারি, আল আহলি মিডফিল্ডার আলিউ ডিয়েং এবং বায়ার্ন মিউনিখের ফুল-ব্যাক নাসির মাজরাউই। এছাড়াও বিশ্বব্যাপী অনেক মুসলিম খেলোয়াড় ফিলিস্তানের প্রতি সমর্থন জানিয়েছেন।