ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন বাংলাদেশ, নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে ভারত জয় পাবে তা এক প্রকার নিশ্চিত তিনি। এমনটা হলে ভারত সেরা দুইয়ে থেকে সেমিফাইনালে যাবে বলে মত শেবাগের।
তিনি বলেন, ‘আরও দুই ম্যাচ জিতে সবার উপরে যাওয়ার সুযোগ আছে। নিউজিল্যান্ড আছে সাউথ আফ্রিকা আছে ইংল্যান্ডে তাদের বিপক্ষে দুটি ম্যাচে জিতে গেলে আমরা সবার উপরেই থাকব। বাকি দলগুলোকে তো আমরা হারাবই। বাংলাদেশ, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে তো আমরা হারিয়েই দেব। যদি এই তিন ম্যাচের মধ্যে দুটি জেতে ভারত তাহলেই এক বা দুই নম্বরে থেকে শেষ করবে।’
.png)
তিন ম্যাচে সবগুলো জয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত।