[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩
৩৩ বলে গুরবাজের ফিফটি
রহমানুল্লাহ গুরবাজ
ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ইংল্যান্ড। যেখানে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার গুরবাজ-জাদরানের ব্যাটে দারুণ সূচনা পেয়েছে আফগানরা। এরই মধ্যে ফিফটির দেখা পেয়েছেন গুরবাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১১ ওভারে বিনা উইকেটে ৮৬ রান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান।
ক্রিস ওকসকে আক্রমণের লক্ষ্য বানিয়ে তার করা দুই ওভার থেকে ২১ রান তুলে নিয়েছেন গুরবাজ ও জাদরান। অবশ্য রিস টপলিকে দেখেশুনেই খেলছেন দুজন। তবে স্যাম কুরানকে ছাড় দেননি তারা।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে সপ্তম ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করে আফগানিস্তান। আর রশিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে ফিফটি পূরন করেন গুরবাজ। তিনি ৫২ ও ইব্রাহিম ২৩ রানে ব্যাট করছেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!