পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-আয়ারের অর্ধ-শতকে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।
এবারের ওয়ানডে বিশ্বকাপে ফের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে এই দুই দলের। সেক্ষেত্রে মিলতে হবে নানা সমীকরণ। চলমান বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দলই একে অপরের বিপক্ষে খেলবে। আর সেখান থেকে সেরা চারটি দল পৌঁছে যাবে পরের রাউন্ডে।
.png)
সেরা চার দলের মধ্যে যে দল এক নম্বরে থাকবে তারা খেলবে তালিকার চার নম্বরে থাকার দলের বিপক্ষে। এই দুই স্থানে থেকে যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর একে অপরের মুখোমুখি হবে তারা।
আবার ভারত ও পাকিস্তান যদি সেরা চার দলের দ্বিতীয় এবং তৃতীয় দল হয় সেক্ষেত্রে কলকাতার ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তারা।
এছাড়া ভারত ও পাকিস্তান যদি আলাদা সেমিফাইনালে ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামে এবং সেখানে উভয় দলই জয়ী হয় সেক্ষেত্রে ১৯ নভেম্বর বিশ্বকাপের মেগা ফাইনালে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের।