বিশ্বকাপের ম্যাচে কিউইদের বিপক্ষে আটটি ছক্কা মেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর আগে কোনো ম্যাচে এত বেশি ছক্কা মারতেই পারেনি বাংলাদেশ! এটাই বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তাদের। এই ম্যাচেই এমন এক রেকর্ড গড়েছে বাংলাদেশ, যা বিশ্বকাপের মঞ্চে আগে কখনই করতে পারেনি টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ— প্রত্যেকে দুটি করে ছক্কা মেরেছেন। অর্থাৎ চেন্নাইয়ের মাঠে দলের নামের পাশে ছক্কা মোট আটটি।
.png)
বিশ্বকাপে এর আগে এক ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে সর্বোচ্চ সাতটি ছক্কার মার দেখা গিয়েছিল। সেটা ২০১৫ সালের বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে তিনশর বেশি রানের সফল লক্ষ্য তাড়া করার পথে।