ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মেসির পাশে বাংলাদেশের সাজ্জাদ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ১২ অক্টোবর ২০২৩
মেসির পাশে বাংলাদেশের সাজ্জাদ!
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর্দা নামার একবছরও হয়নি। এরই মধ্যে শুরু হয়ে গেছে পরবর্তী বিশ্বকাপের তোড়জোড়। আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হয়ে গেছে আগেই। লাতিন আমেরিকার বাছাই দিয়ে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতি।

এদিকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। এসব ম্যাচ উপলক্ষে বুধবার (১১ অক্টোবর) বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছে।

সেই ছবিতে দেখা যায় আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে রয়েছেন বাংলাদেশের ফুটবলার সাজ্জাদ হোসেন। যা সবাইকে অবাক করে দিয়েছে। একইসঙ্গে আনন্দে আপ্লুত করেছে দেশের ফুটবল ভক্তদের।

 

 

বাংলাদেশের মানুষের ফুটবল প্রীতির কথা সবারই জানা। ফিফা বাংলাদেশি সমর্থকদের উম্মাদনা দেখেছে কাতার বিশ্বকাপের সময়। মেসিদের প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমের বিষয়টিও অবগত আছে ফিফা। সেই দৃষ্টিকোণ থেকে মেসির পাশে বাংলাদেশের ফুটবলারের ছবি স্থান পেয়েছে বলে ধারণা ফুটবল-সংশ্লিষ্টদের। 

এশিয়া ও দক্ষিণ আমেরিকা মিলিয়ে ফিফার সদস্য ৫০-এর বেশি। ফিফা ফেসবুক পেজে ১১ দেশের ১১ ফুটবলারের ছবি দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ছবি স্থান পাওয়া বিশেষ ব্যাপার-ই বটে! 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!