ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যুদ্ধের কারণে আসর থেকে সরে দাঁড়ালো ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ১১ অক্টোবর ২০২৩
যুদ্ধের কারণে আসর থেকে সরে দাঁড়ালো ফিলিস্তিন
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের সংগঠন হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা চলছে। যা প্রভাব পড়েছে ফুটবলেও। যুদ্ধের কারণে মালয়েশিয়ার একটি প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন।

আগামী ১৩ অক্টোবর থেকে মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্ট  ‘মারদেকা কাপ’ মাঠে গড়ানোর কথা। এই টুর্নামেন্টেই স্বাগতিক মালয়েশিয়া, ভারত ও তাজিকিস্তানের সঙ্গে খেলার কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু বর্তমানে চলা সংঘর্ষের কারণে সেই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মুসলিম রাষ্ট্রটি।

ইসরাইলের টিভি চ্যানেলগুলো জানিয়েছে, হামাসের আক্রমণে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিন হাজারে মতো মানুষ। এছাড়াও ফিলিস্তিনে বন্ধী রয়েছে অনেক ইসরাইলি বাসিন্দা। জবাবে ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৯৫০ জনের মতো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন বিরূপ পরিস্থিতিতে ফিলিস্তিন দল সরে দাঁড়িয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া।

Advertisement

বিবৃতিতে অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া জানায়,‘ফিলিস্তিন দল ‘মারদেকা কাপ’ প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। কারণ, এই মুহূর্তে দেশের বিরূপ পরিস্থিতির মধ্যে বিমানে করে কুয়ালালামপুরে আসতে পারছে না তারা।'

ফিলিস্তিন দলের আগামী নভেম্বরে লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। আগামী বছর ১২ ফেব্রুয়ারি কাতারে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করেছে ফিলিস্তিন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: ফিলিস্তিন
লিংক সফলভাবে কপি হয়েছে!