দুইজনের দ্বৈরথের নতুন অধ্যায় শুরু হওয়ার দারুণ একটি সম্ভাবনা তৈরি হয়েছে। গণমাধ্যমের খবর, মেসিকে সৌদি প্রো লিগে খেলানোর জোর চেষ্টা চালাচ্ছে প্রতিযোগিতারটির আয়োজকরা।
মেসির নতুন ঠিকানা এখন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু মায়ামি এমএলএসের প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে। প্রতিযোগিতাটির নতুন মৌসুম শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। মাঝের এই সময়ে জাতীয় দলের ম্যাচ ছাড়া অবসরই থাকবেন মেসি।
.png)
এই সুযোগটিই কাজে লাগাতে চাইছে সৌদি প্রো লিগের কর্তারা। মেসিকে ৬ মাসের জন্য ধারে সৌদি আরবে লিগে নেওয়ার জন্য মায়ামির সঙ্গে নাকি আলোচনা করছে তারা। গুঞ্জন সত্যি হলে, আবারও দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। কিংবা প্রথমবারের মতো একই ক্লাবে খেলে সবাইকে চমকে দেবেন তারা। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো।