মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে ব্যাটিং ব্যর্থতায় সবকটি উইকেট হারিয়ে টাইগারদের ইনিংস থামে ২২৭ রানে। এতে ১৩৭ রানের বড় জয় পেয়েছে জস বাটলারের দল।
এদিন ম্যাচ শেষে টাইগার দলপতি সাকিব আল হাসান বলেন, ‘টস জিততে পারাটা ভালো ছিল। গতকাল রাতেও কিছু বৃষ্টি হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম দশ ওভার।’
.png)
সাকিবের ভাষ্যমতে, ‘আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা দেরি হয়েগিয়েছিল। আপনি যখন প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলবেন তখন ৩৫০ রান তাড়া করা অসম্ভব।’
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের দারুণ একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সেটি মাঠে বাস্তবায়ন করতে পারেনি। প্রথম পাঁচ-ছয় ওভার বল দারুণ মুভ করছিল। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা এই ম্যাচে যে সমস্ত ইতিবাচক দিকগুলো পেয়েছি সেগুলো সম্পর্কে চিন্তা করতে হবে।’