ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেপ্টেম্বর মাসের সেরার তালিকায় যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ১০ অক্টোবর ২০২৩
সেপ্টেম্বর মাসের সেরার তালিকায় যারা
ছবি- সংগৃহীত

‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’র  সেপ্টেম্বর মাসের জন্য সেরা তিন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান, ভারতের শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ।

বাইশ গজে বল হাতে সময়টা দারুণ কাটাচ্ছেন সিরাজ। এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই নেন ৬ উইকেট। সেপ্টেম্বর মাসে ৬ ম্যাচে ১১ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠেন তিনি।

সিরিজের মতো সেপ্টেম্বর মাসটা দারুণ গেছে গিলেরও।  ৮ ম্যাচে ৮০ গড়ে তিনি করেছেন ৪৮০ রান। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে চমৎকার সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এনিয়ে দ্বিতীয়বার মাস সেরার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তার সামনে।

Advertisement

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন ডেভিড মালান। সেই সিরিজে তিন ম্যাচ খেলে ৯২.৩৩ গড়ে যথাক্রমে ৫৪, ৯৬ এবং ১২৭ রান করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!