২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যক্তিগত রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ভারতীয় ব্যাটার ইশান কিষাণ। অন্যদিকে দুই অংকের সংখ্যা পার করতে পারেননি রোহিত শর্মা ও শূন্য রানে আউট হয়েছেন শ্রেয়াস আইয়ার।
এদিন ২ রানে ৩ উইকেট হারায় ভারত। এই বিপর্যয়ে বাজে কিছু রেকর্ড উঠেছে ভারতের নাম। যেমন- ১৯৮৩ বিশ্বকাপের পরে এই প্রথম ভারতের দুই ওপেনার ডাক মেরে সাজঘরে ফিরলেন। এবারই প্রথম ভারতের টপ ফোরের তিন ব্যাটার ডাক মেরে আউট হয়েছেন।
.png)
এছাড়া সবচেয়ে কম রানে ৩ উইকেট হারানোর বাজে রেকর্ড গড়েছে ভারত। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ৪ রানে ৩ উইকেট পড়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল ভারত। এবার সেসব রেকর্ড পেছনে পড়ে গেল।
অস্ট্রেলিয়াও যৌথভাবে সবচেয়ে কম রান দিয়ে ৩ উইকেট নেওয়ার কীর্তি গড়েছে। এর আগে ২০০৩ সালে কেনিয়ার বিপক্ষে ৩ রানে ৩ উইকেট নিয়েছিল অজিরা। ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ রানে ৩ উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়া।