ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

রবীন্দ্র-কনওয়ে জুটির জোড়া সেঞ্চুরিতে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০১, ৬ অক্টোবর ২০২৩
রবীন্দ্র-কনওয়ে জুটির জোড়া সেঞ্চুরিতে যত রেকর্ড
ছবি- সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার আহমেদাবাদে ইংলিশদের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই টপকে গেছে কিউইরা। ৮২ বল ও ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টম লাথামের দল।

মূলত ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া শতকেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাদের ওই জোড়া সেঞ্চুরিতে হয়েছে বেশ কিছু রেকর্ডও। 

কনওয়ে ও রাবীন্দ্র বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন। ২০১৫ বিশ্বকাপে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রানের জুটি গড়েছিলেন। সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৩১৮ রানের জুটি দিয়েছিলেন। আর ২০১১ বিশ্বকাপে তিলেকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গা গড়েছিলেন ২৮২ রানের জুটি। জিম্বাবুয়ের বিপক্ষে এসেছিল তাদের ওই জুটি। 

Advertisement

এবার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ইংল্যান্ডের বিপক্ষে দিলেন ২৭৩ রানের জুটি। ২০১৫ বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ আফগানিস্তানের বিপক্ষে ২৬০ রানের জুটি গড়েছিলেন। 

বিশ্বকাপ অভিষেকে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র। ২৩ বছর ৩২১ দিনে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বিরাট কোহলির। তিনি ২০১১ বিশ্বকাপে ২২ বছর ১০৬ দিনে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন। ১৯৯২ বিশ্বকাপ অভিষেকে অ্যান্ডি ফ্লাওয়ার সেঞ্চুরি পেয়েছিলেন ২৩ বছর ৩০১ দিনে। 

বিশ্বকাপ অভিষেকে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ডেভন কনওয়ে। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের জেরমি বেরি ৩৩ বছর ১০৫ দিনে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। কনওয়ে ৩২ বছর ৮৯ দিনে সেঞ্চুরি পেলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!