ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিংয়ে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ৫ অক্টোবর ২০২৩
ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিংয়ে যত রেকর্ড
শচীন টেন্ডুলকার

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ১২টি আসর অনুষ্ঠিত হয়েছে। এই ১২টি আসরে রেকর্ডে বইয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বের বহু তারকা ব্যাটার।

আজ শুরু ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে দেখে নিন এখন পর্যন্ত হওয়া আসরগুলোর ব্যাটিং রেকর্ড:

সবচেয়ে বেশি রান: শচীন টেন্ডুলকার (ভারত)- ৪৫ ম্যাচে ২,২৭৮ রান, সেঞ্চুরি- ৬টি, হাফ-সেঞ্চুরি- ১৫টি
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ২৩৭*, প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু-ওয়েলিংটন, সাল-২০১৫
সর্বোচ্চ গড় (কমপক্ষে ১০ ইনিংস): ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)- ১১ ইনিংসে ৩৭২ রান, গড়-  ১২৪.০০

Advertisement

সর্বোচ্চ স্ট্রাইক রেট (কমপক্ষে ২০ ইনিংস): ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)- ১২০.৮৪
সবচেয়ে বেশি সেঞ্চুরি: ৬টি করে, শচীন টেন্ডুলকার (ভারত) এবং রোহিত শর্মা (ভারত)
সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি: ২১টি, শচীন টেন্ডুলকার (ভারত)

সবচেয়ে বেশি ডাক: ৫টি করে, নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) এবং ইজাজ আহমেদ (পাকিস্তান)
সবচেয়ে বেশি ছক্কা: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৯টি
ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা: ইয়োইন মরগান (ইংল্যান্ড) ১৭টি, প্রতিপক্ষ- আফগানিস্তান, ভেন্যু- ম্যানচেস্টার, সাল- ২০১৯

ইনিংসে সবচেয়ে বেশি চার-ছক্কা: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ২৪টি চার এবং ১১টি ছক্কায় ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রান, প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু-ওয়েলিংটন, সাল-২০১৫
এক আসরে সবচেয়ে বেশি রান: শচীন টেন্ডুলকার (ভারত), ১১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৭৩ রান, সাল- ২০০৩।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!