ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

বিশ্বকাপ শুরুর আগে ভারতের জন্য সুসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪, ৫ অক্টোবর ২০২৩
বিশ্বকাপ শুরুর আগে ভারতের জন্য সুসংবাদ
ফাইল ছবি

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবারের আসরের হট ফেভারিট ভারত নিজেদের প্রথম ম্যাচে রোববার (৮ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।

মূল লড়াইয়ে নামার আগে আইসিসি থেকে ‘স্বস্তির খবর’ পেয়েছে রোহিত শর্মার দল। আইসিসির নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার-তিন বিভাগেই দাপট ধরে রেখেছে ভারত। দলীয় র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল দেশটির ক্রিকেটাররা।

ওয়ানডে ফরম্যাটে আইসিসির নতুন বোলিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। ৬৬৯ পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। এবারের বিশ্বকাপেও ভারতের বোলিংয়ের মূল নেতৃত্বে থাকবেন তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শুভমান গিল। 

Advertisement

৮৩৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন গিল, যেখানে ৮৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। দারুণ ছন্দে থাকা গিলের থেকে বিশ্বকাপেও বড় কিছু প্রত্যাশা ভারতের সমর্থকদের।

অলরাউন্ডারদের তালিকায় ভারতের কেউই সেরা পাঁচে নেই। ২২৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 

তিন বিভাগেই ভারতের ক্রিকেটারদের এমন ব্যক্তিগত অর্জন দলের জন্য স্বস্তির খবর। তারকা এই ক্রিকেটাররা যদি বিশ্বকাপেও নিজেদের সেরাটা দিতে পারে তাহলে হয়তো ঘরের মাঠে শিরোপা উল্লাসে মাততে পারে রোহিত-গিল-কোহলিরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!