বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছিলেন তামিম। এরপর একটি বেসরকারি টেলিভিশনে এক সাক্ষাৎকারে সাকিবও নিজের কথা জানিয়েছেন। তবে সব ছাপিয়ে বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজেদের বিভেদ ভুলে এক হয়েছেন এই দুই ক্রিকেটার।
এমনকি তামিমের পাওনা ৩০ টাকা ফেরতও দিয়েছেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বুধবার (৪ অক্টোবর) একটি বিজ্ঞাপনী ভিডিও সম্প্রচার করেছে দেশের অন্যতম বড় একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ভিডিওতে দেখা যায়, বিরোধ ভুলে ড্রেসিংরুমে আবার এক হচ্ছেন সাকিব-তামিম।
.png)
সেখানে আরো দেখা যায়, মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধও করছেন সাকিব। দেশের প্রয়োজনে বিরোধ ভুলে হাতে হাত মেলাচ্ছেন তারা। এদিকে এই দুই ক্রিকেটারের এই ভিডিও দেখে মন্তব্যের ঘরে আবেগী মন্তব্য করেছেন তাদের ভক্ত-সমর্থকরা।
আতাউর সুস্ময় লিখেছেন, সাকিব-তামিম যখনই একসঙ্গে হয়েছে, তখনই ভালো কিছু হয়েছে। আশা রাখি, এই বিশ্বকাপেও তামিম ফিরে আসবে এবং তামিম সাকিব একসঙ্গে মিলে ভালো কিছুই করবে। আর একটি বার, শুধু মাত্র একবার। অনুরোধ.. দলের জন্য, দেশের জন্য, ১৮ কোটি মানুষের জন্য, শুধু আর একবার।