এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় ক্লাব ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে জোড়া গোল করে জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ। অন্য গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান মিডলিল্ডার মিগেল ফেগুয়েইরা।
ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল কিংস অ্যারেনা। যেখানে হারের রেকর্ড নেই কিংসের। সেই রেকর্ড অক্ষুণ্নই রইল। শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে কিংস। খেলার ১৭ মিনিটে মিগেলের ফ্রি কিক থেকে হেড করার চেষ্টা করেন দোরিয়েলতন। তবে ঠিকঠাক মাথা ছোয়াতে পারেনি তিনি। মাথার পেছন দিকে বল লাগলেও পোস্টের দিকে এগিয়ে যাওয়া বল রুখে দেন ওড়িশার গোলরক্ষক।
.png)
১৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে বসুন্ধরা কিংস। ওড়িশার দিনলিয়ানার বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান দিয়েগো মারিকো। ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। খেলার ৩২ মিনিটে নিশ্চিত গোল হাতছাড়া হয় বসুন্ধরার।
রাকিবের বাড়ানো বল পান মিগুয়েল, তিনি বল বাড়িয়ে দেন বক্সের ভেতর থাকা দোরিয়েলতনের কাছে। দুই ফুটবলারকে বোকা বানিয়ে কাটব্যাক করেন তিনি। বল পান রবসন রবিনহো। তার ডান পায়ের জোরালো শট ব্লক করে দেন ওড়িশার ডিফেন্ডার দিনলিয়ানা।
ম্যাচে ফিরতে সময় নেয়নি বসুন্ধরা কিংস। খেলার ৩৮ মিনিটে মিগুয়েই গোলে সমতায় ফেরে স্বাগতিকরা (১-১)। গোললাইন থেকে রবসনের চিপে মিগেলের খুঁজে নেয় জাল।
এরপর প্রথমার্ধের শেষ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মাঝমাঠ থেকে রাকিবে উদ্দেশ্যে থ্রু বল বাড়িয়ে দেন বিশ্বনাথ ঘোষ। বক্সের ডান প্রান্ত থেকে রাকিবের ক্রসে হেডে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন গোমেজ(২-১) ।
প্রথামার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কিংস। ম্যাচের ৫৪ মিনিটে দোরিয়েলতনের গোলে ব্যবধান ৩-১ করে বসুন্ধরা কিংস। রবসনের থ্রু বল ধরে এগিয়ে যান দোরিয়েলতন। ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন তিনি।
খেলার ৬৬ মিনিটে ব্যবধান কমায় জেরি লালজুয়ালা। সাকামতির শট ফিরিয়ে দিলে রিবাউন্ড বলে শট করে বল জালে জড়ান জেরি (৩-২)। ৬৮ মিনিটে এক প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করেছিলেন রবসন। ওড়িশার চার ফুটবলারকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে রবসন। তবে তার শট পোস্ট ঘেষে বেরিয়ে যায়। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এই জয়ে এএফসি কাপে দুই ম্যাচে এক জয় এবং এক হারে গ্রুপ পর্যায়ের ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় অবস্থানে কিংস।