ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে অনুকরণ করলেন বাবর-আফ্রিদি (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ২ অক্টোবর ২০২৩
সাকিবকে অনুকরণ করলেন বাবর-আফ্রিদি (ভিডিও)
ফাইল ছবি

ভারতের উদ্দেশ্যে বিমান বন্দরে যাওয়ার পথেও বিজ্ঞাপনের স্যুটিং করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটারদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচার হয় সাকিবের। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিয়মতিই বিজ্ঞাপনের প্রচারণা করেন তিনি। 

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার পর থেকে নিজের ফেসবুকে একটি টেলিকমিউনিকেশন কোম্পানির দুটি বিজ্ঞাপন শেয়ার করেন সাকিব। মোবাইল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে দেখা গেছে সাকিবকে। এবার সাকিবের দেখানো পথে হাঁটলেন পাকিস্তানের দুই তারকা বাবর আজম ও শাহিন আফ্রিদি। 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল এখন ভারতে। এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে হেরেছে পাকিস্তান। মঙ্গলবার (৩ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Advertisement

দুই প্রস্তুতি ম্যাচের ফাঁকের সময় কাজে লাগিয়েছে দলটির এই দুই তারকা। বিশ্বকাপের খেলা শুরু হয়ে গেলে ক্রিকেটারদের আর পাওয়া যাবে না। যেটুকু সময়, তা মূল লড়াই শুরুর আগে। সেটাই ব্যবহার করতে চাইছে বিভিন্ন কোম্পানি।

 

 

আর তাই বিশ্বকাপ শুরুর আগে বাবর এবং শাহিনকে দিয়ে বিজ্ঞাপনের শুটিং করিয়ে নিলো সংস্থাগুলো। পাকিস্তানের দুই পোস্টার বয় অবসর সময়ে আলাদা পণ্যের বিজ্ঞাপনের শুটিং করেছেন। দু’জনেরই শুটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

পাকিস্তানের বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হবে ৬ অক্টোবর হায়দরাবাদে। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাবর-আজমরা। দ্বিতীয় ম্যাচ খেলবে লঙ্কানদের বিপক্ষে ১০ অক্টোবর। এরপর বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবিলা করবে পাকিস্তান।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। এরপর ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে, ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৩১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে, ৪ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!