১৫ বছর আগে ক্রিকেটকে বিদায় জানালেও জনপ্রিয়তা যেন একটুও কমেনি সৌরভের। উল্টো তা কয়েক গুণ বেড়েছে। একাধিক ফ্যান গ্রুপও রয়েছে তার। সৌরভ কোথায় যাচ্ছেন, কী করছেন- যাবতীয় খবর জানতে চান ভক্তরা। তাই ভক্তদের কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।
জানা গেছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চ্যানেল। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলের মতো হোয়াটসঅ্যাপেও কেউ চাইলে নিজের প্রতি মুহূর্তের আপডেট শেয়ার করতে পারবেন। তবে সেজন্য নিজস্ব চ্যানেল খুলতে হবে। সেখানে নিজের যাবতীয় ছবি থেকে শুরু করে সব কাজকর্মের ভিডিও পোস্ট করা যাবে।
.png)
হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ আসে ঠিক সেভাবেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও চলে আসবে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় খবর আপডেট। এরই মধ্যে এই নতুন ফিচার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইসিসি প্রত্যেকেই চালু করেছে। সেই পথেই হেঁটেছেন সৌরভ।
এই চ্যানেলের সুবিধা হচ্ছে কোনো ফোন নাম্বারের প্রয়োজন হয় না। আপনি সহজেই হোয়াটসঅ্যাপে গিয়ে এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারবেন। অফিসিয়াল বোঝানোর জন্য চ্যানেলে অথেন্টিক টিকমার্কও দেওয়া হচ্ছে। এরই মধ্যে সৌরভের এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার।